২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই বছরের শেষ ১০০ দিন। বছরের শেষ ১০০ দিনে আমি 100 Days Challenge নিই। এই বছরে আমার চ্যালেঞ্জের কর্মপরিকল্পনাগুলো দেখে নেওয়া যাক।
১। FreeCodeCamp এ Responsive Web Design Certification এর অন্তর্ভুক্ত CSS কোর্সটা সম্পন্ন করব। ইতোমধ্যে আমি কোর্সটি কিছুদূর এগিয়েছি। এবার সম্পন্ন করতে চাই।
২। ৩টি আর্টিকেল লিখব। শিরোনামগুলো হলো -
100 Days Challenge 2026,
Life With An EV,
100 Days Challenge 2026 Report।
৩। ৭টি ইউটিউব কনটেন্ট বানাব। বিষয়বস্তু হলো -
Kospet Pulse Smartwatch Review,
Tailg Phoenix F73 EV Review,
Text Expander By Ofi Khan Introduction,
Text Expander By Ofi Khan How To Add Shortcuts,
Text Expander By Ofi Khan How To Add Category,
Text Expander By Ofi Khan How To Import Data,
Text Expander By Ofi Khan How To Export Data।
৪। ১০টি বই পড়ব। নির্বাচিত বইগুলো হলো -
অন্যভুবন - হুমায়ূন আহমেদ,
আমি এবং আমরা - হুমায়ূন আহমেদ,
তন্দ্রাবিলাস - হুমায়ূন আহমেদ,
বাঘবন্দি মিসির আলি - হুমায়ূন আহমেদ,
1000+ Little Habits of Happy, Successful Relationships - Marc & Angel Chernoff,
পুর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা,
সাতকাহন - সমরেশ মজুমদার,
বেসিক আলী ১৭ - শাহরিয়ার খান,
ন হন্যতে - মৈত্রেয়ী দেবী,
নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর।
চ্যালেঞ্জগুলো আমি একটি Trello Board এ ম্যানেজ করি। প্রতিদিন কতটুকু আগালাম এই লিংকে তার আপডেট পাবেনঃ

A winner is a dreamer who never gives up.
- Nelson Mandela